• ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ব‌রিশা‌লে বন্দুক যু‌দ্ধে মাদককারবা‌রি নিহত

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০১৯, ১০:৩৮ পূর্বাহ্ণ
ব‌রিশা‌লে বন্দুক যু‌দ্ধে মাদককারবা‌রি নিহত

স্টাফ রিপোর্টার : ব‌রিশা‌লে র্যা‌বের সা‌থে বন্দুকযু‌দ্ধে মা‌লেক ফকির (৩৫) না‌মে এক মাদক কারবা‌রি নিহত হ‌য়ে‌ছে। অাজ ভোর রা‌তে নগরীর হ‌রিনাফু‌লিয়া এলাকায় বন্দুকযু‌দ্ধে সে নিহত হয় ব‌লে জানা গে‌ছে।

নিহত মা‌লেক ফ‌কির নগরীর কে‌ডি‌সি এলাকার এন্তাজ ফ‌কি‌রের ছে‌লে। এই বিষ‌য়ে এখন পর্যন্ত র্যা‌বের পক্ষ থে‌কে বিস্তা‌রিত কিছু জানা‌নো হয়‌নি। ত‌বে বন্দুকযু‌দ্ধে নিহ‌তের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বরিশাল কোতয়ালী ম‌ডেল থানা পু‌লি‌শের ও‌সি নুরুল ইসলাম।