• ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচি

admin
প্রকাশিত আগস্ট ২৬, ২০১৯, ২০:০৯ অপরাহ্ণ
বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচি

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে ভোলা বোরহানউদ্দিন উপজেলার সরকারি আব্দুল জব্বার কলেজ প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।

সোমবার দুপুর ১২টায় অত্র প্রতিষ্ঠানের প্রাঙ্গনে এ বৃক্ষ রোপন কর্মসূচি’র উদ্বোধন করেন সরকারি আব্দুল জব্বার কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস.এম গজনবী। এসময় উপস্থিত ছিলেন সরকারি আব্দুল জব্বার কলেজ এর উপাধাক্ষ্য মো: মোফাজ্জল হোসেন সহ কলেজ এর শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী বৃন্দ।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪৪ হাজার বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপনের উদ্যোগ হিসাবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।