• ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বোরহানউদ্দিন অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০১৯, ০৪:৪৫ পূর্বাহ্ণ
বোরহানউদ্দিন অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥

ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে ও বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’’ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সাথে বোরহানউদ্দিনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে সোমবার বেলা সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ ছিদ্দিক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সভাপতি মো: জসিম উদ্দিন হায়দার, থানা ইন-চার্জ ম. এনামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, বোরহানউদ্দিন সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আবু নোমান প্রমূখ।

অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।