• ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বোরহানউদ্দিনে দুস্থদের মাঝে নগদ অর্থের চেক ও ঢেউটিন বিতরণ করেন এমপি মুকুল

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০১৯, ১৬:২৯ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে দুস্থদের মাঝে নগদ অর্থের চেক ও ঢেউটিন বিতরণ করেন এমপি মুকুল

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥

ভোলা বোরহানউদ্দিন উপজেলায় অসহায় দুস্থদের মাঝে নগদ অর্থের চেক ও ঢেউটিন বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের হলরুমের এ সামনে প্রধান অতিথি হিসাবে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি।

প্রধান অতিথি’র বক্তব্যে এসময় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কল্যাণে বিধবা ভাতা, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, ভিজিডি, ভিজিএফ, মাতৃত্বকালীন ভাতা সহ জনকল্যাণকর ভাতা চালু করেছে। আর এসকল সুযোগ সুবিধা পাচ্ছে কয়েক হাজার পরিবার। অসহায় ও দুস্থদের কল্যাণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ ও উপজেলা ত্রান কর্মকর্তা মো: আনসারুল্লাহ।

উল্লেখ্য, ৪ জন কে ১০ হাজার করে ৪০ হাজার এবং ২১ জনকে ৫ হাজার করে ১ লক্ষ ৫ হাজার টাকা সহ মোট ১ লক্ষ ৪৫ হাজার টাকার নগদ অর্থের চেক এবং ৫০ বান্ডিল ঢেউ টিন বিতরণ করায়।