• ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বোরহানউদ্দিনে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত-১

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০১৯, ১৬:৩৪ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত-১

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥

ভোলা-চরফ্যাশন মহা সড়কে বোরহানউদ্দিন ডাওরী বাজার সংলগ্ন এলাকায় গরু বাহী ট্রাকের সাথে মটর সাইকেল এর মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল আরোহী মিজান (১৮) নিহত ও অপর দুই জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটেছে।

বোরহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ ম.এনামুল হক জানান, ভোলাগামী গরুবাহী ট্রাক বোরহানউদ্দিন ডাওরী বাজার সংলগ্ন এলাকায় চরফ্যাশন গামী মটর সাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মটর সাইকেল আরোহী মিজান কে গুরুত্বর আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। এছাড়াও নাজমা ও সাহাদাত আহত হন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।