• ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বেতাগী সরকারি কলেজ এইচ.এসসি‘র ফলাফলে জেলার শীর্ষে

admin
প্রকাশিত জুলাই ১৮, ২০১৯, ২০:১৩ অপরাহ্ণ
বেতাগী সরকারি কলেজ এইচ.এসসি‘র ফলাফলে জেলার শীর্ষে

dav

স্বপন কুমার ঢালী, বেতাগী : এবারে এইচ.এসসি. পরীক্ষার ফলাফলে বরগুনা জেলার শীর্ষে রয়েছে বেতাগী সরকারি কলেজ। বিশেষ করে বরিশাল শিক্ষা বোর্ডের পাশের হারের চেয়েও কলেজ এগিয়ে রয়েছে। এ প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ গ্রহন কারী ৬১২ জনের মধ্যে ৪৯৭ পরীক্ষার্থীর উত্তীর্ণ হয়েছে।

২৩ জন জিপিএ-৫ পাওয়ার সৌভাগ্য অর্জন করে। এর মধ্যে বিজ্ঞানে ২০, মানবিক ১ ও ব্যবসায়ে শিক্ষায় ২ জন করে জিপিএ-৫ লাভ করে। কলেজ সূত্রে জানা গেছে, বেতাগী সরকারি কলেজে পাশের হার ৮১.২১ ভাগ। প্রতিষ্ঠানের অধ্যক্ষ নুরুল আমীন তার প্রতিক্রিয়ায় বলেন,‘ সাফল্যের ধারা অব্যাহতরাখতে সকলের সহযোগিতা কামনা চাই।’

বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সেতু কর্মকার বলেন, ভালো ফলাফলে অত্যন্ত খুশী সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন এবং ওই একই কথা জানিয়েছেন মানবিক বিভাগে জিপিএ -৫ প্রাপ্ত একমাত্র শিক্ষার্থী আবিদা সুলতানা ।