• ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বেতাগীতে মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

admin
প্রকাশিত জুলাই ১৬, ২০১৯, ১৮:১৭ অপরাহ্ণ
বেতাগীতে মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

বেতাগী প্রতিনিধি ॥
‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এ প্রতিপাদ্য সামনে রেখে আগামী ১৭ তম জাতীয় মৎস্য সপ্তাহ ১৭-২৩ জুলাই ‘২০১৯ উদযাপন উপলক্ষে বেতাগী উপজেলা মৎস্য বিভাগ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা-আল-রাজীবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাজীব আহসান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা-আল-রাজীব তার লিখিত বক্তব্যে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে স্থানীয় মৎস্য দপ্তরের চলমান কর্মসূচি সম্পর্কে অবহিত এবং এ বিষয় সাংবাদিকদের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বক্তৃতা করেন প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মজনু, বিষখালী পত্রিকার সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, উপজেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের আহবায়ক সাইদুল ইসলাম মন্টু, ইতালী বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন, মৎস্য সম্প্রসারন প্রতিনিধি আব্দুর রব উপস্থিত ছিলেন।