• ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই শাবান, ১৪৪৭ হিজরি

বেতাগীতে জাতির জনকের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভা

admin
প্রকাশিত আগস্ট ৪, ২০১৯, ২২:১১ অপরাহ্ণ
বেতাগীতে জাতির জনকের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভা

স্বপন কুমার ঢালী, বেতাগী ॥

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরগুনার বেতাগীতে আজ (রবিবার) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু, সদর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, যুবলীগ সভাপতি মো. জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগ সভাপতি বিএম আদনান খালিদ মিথুন প্রমুখ।সভা সঞ্চালকের দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহসান।