• ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিশ্বের অনেক দেশ বাংলাদেশকে অনুসরন করছে-এমপি শাওন

admin
প্রকাশিত জুলাই ১৬, ২০১৯, ২১:৪৬ অপরাহ্ণ
বিশ্বের অনেক দেশ বাংলাদেশকে অনুসরন করছে-এমপি শাওন

আমির হোসেন, লালমোহন ॥ ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরন্নবী চৌধুরী শাওন বলেছেন, স্বল্প সময়ে বাংলাদেশের দ্রুততম উন্নয়ন দেখে আজ বিশ্বের অনেক দেশ কিভাবে স্বল্প সময়ে দেশকে উন্নয়ন করতে হয় তা বাংলাদেশকে দেখে অনুসরন করছে। এক সময় বাংলাদেশ ছিলো তলা বিহীন ঝুঁড়ির দেশ, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল দেশ হিসেবে পরিচিতি অর্জন করেছে।

মঙ্গলবার দুপুরে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে ৩৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে ত্রাণের ঢেউটিন ও খাদ্যশস্য বিতরণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।

উপজেলা হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, ওসি মীর খায়রুল কবীর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী রেজা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন প্রমুখ।