স্টাফ রিপোর্টার ॥ আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যায় বিদ্যুতস্পৃষ্টে রুপা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। দুই সন্তানের জননী রুপা বেগম ওই গ্রামের নছিমন চালক জানে আলম মোল্লার স্ত্রী। জানা গেছে, বসত ঘরের বৈদ্যুতিক লাইট জ্বালাতে গিয়ে শর্টসার্কিট থেকে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায় রুপা বেগম। বাড়ির লোকজনে মুমূর্ষু অবস্থায় রুপাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।