• ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বাবুগঞ্জে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য সমাপনী

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০১৯, ১৪:৪১ অপরাহ্ণ
বাবুগঞ্জে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া  প্রতিযোগিতার বর্ণাঢ্য সমাপনী

শামীম আহমেদ॥

জেলার বাবুগঞ্জে মাধ্যমিক পর্যায়ে স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে ওই গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এসময় ফুটবল ছাড়াও হ্যান্ডবল ও কাবাডিসহ উপজেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদারের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বীথিকা সরকার।

প্রধান শিক্ষক এইচ.এম ইউসুফ আলীর সঞ্চালনায় এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক শাহজাহান মানিক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহিনুল ইসলাম সিকদার, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন, রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আবু জাফর শিকদার, খানপুরা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অ.জ.ম শামসুল আলম,

প্রধান শিক্ষক রণজিৎ কুমার বাড়ৈ, প্রধান শিক্ষক সেলিম রেজা, প্রধান শিক্ষক সাইদুর রহমান তালেব, প্রধান শিক্ষক আবু সালেহ প্রমুখ। গ্রীষ্মকালীন ওই বর্ণাঢ্য জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের ফুটবল টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় সরকারি বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় দল ২-১ গোলের ব্যবধানে

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মাধ্যমিক বিদ্যালয় দলকে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, শাহিন মাহমুদ, হারুনুর রশিদ প্রমুখ।

ফুটবল টুর্নামেন্টে বিজয়ী সরকারি বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় দল ছাড়াও কাবাডিতে উপজেলা চ্যাম্পিয়ন রাকুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং মেয়েদের হ্যান্ডবলে চ্যাম্পিয়ন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বালিকা মাধ্যমিক বিদ্যালয় দলের হাতে এসময় পুরস্কারের মেডেল ও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদার।