রাহাদ সুমন,বানারীপাড়া ॥
শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও একই স্কুলের ইংরেজী শিক্ষক কল্লোল সরকার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ তাদের হাতে শ্রেষ্ঠত্ব অর্জনের ক্রেষ্ট তুলে দেন। এ সময় প্রধান শিক্ষক আবু বকার সিদ্দিক বলেন আমাদের প্রতিষ্ঠানের নব-নির্বচিত সভাপতি ও বরিশাল-০২ আসনের সংসদ সদস্য শাহে আলমের অনুপ্রেরনায় আজ আমাদের এ শ্রেষ্ঠত্ব অর্জন।
এ ছাড়াও ওই প্রতিষ্ঠানের নবম শ্রেনীর ছাত্রী পুষ্পিতা বিশ্বাস টিনা (লোক সঙ্গীত),ষষ্ঠ শ্রেনীর সামিয়া ইসলাম(হামদ ও নাত),নবম শ্রেনীর তাইফা নুর উর্মি (অভিনয়),অষ্টম শ্রেনীর মেহেরুনেচ্ছা(বিতর্ক),সপ্তম শ্রেনীর সিরাজাম মুনিরা(তাৎক্ষনিক অভিনয়),সপ্তম শ্রেনীর হুমায়রা হোসেন উপমা(লোক সঙ্গীত),অষ্টম শ্রেনীর জান্নাতুল ঐশী(রচনা প্রতিযোগিতা),দশম শ্রেনীর আরাফা আকবর(বাংলা কবিতা আবৃতি) ও দশম শ্রেনীর অর্পিতা চন্দ্র(রবিন্দ্র সঙ্গীত) মোট দশ শিক্ষার্থীকে বিজয়ী ক্রেষ্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. মাহমুদ হোসেন মাখন,পৌর আওয়ামীলীগের সভাপতি ও প্রতিষ্ঠানের শিক্ষানুরাগী সদস্য্য সুব্রত লাল কুন্ডু ও শিক্ষানুরাগী সদস্য এটিএম মোস্তফা সরদার,প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সহ-সভাপতি কাওসার হোসেন ও ইলিয়াস শেখ,যুগ্ম-সম্পাদক মোঘল সুমন শাফকাত প্রমুখ।