• ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বানারীপাড়ায় শহর রক্ষা বাধের পাশে দুই শতাধিক পেঁপের চারা রোপন

admin
প্রকাশিত আগস্ট ২৮, ২০১৯, ২০:৫৫ অপরাহ্ণ
বানারীপাড়ায় শহর রক্ষা বাধের পাশে দুই শতাধিক পেঁপের চারা রোপন

বানারীপাড়া প্রতিনিধি ॥

বানারীপাড়ায় সমাজ সেবক খ্যাত থানার সহকারি উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) জাহিদ হোসেনের উদ্যোগে পেঁপের চারা রোপনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) বানারীপাড়া শহর রক্ষা বাধের দু’পাশে পেঁপের চারা রোপনের মধ্যে দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

বানারীপাড়া পৌরসভার মেয়র ও বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সুভাষ চন্দ্র শীল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বেকাধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান,ওসি (তদন্ত) মো. জাফর আহমেদ,সহকারি উপ-পুলিশ পরিদর্শক মো. রুহুল,উপজেলা সেচ্ছাসেবক লীগের একাংশের সাধারণ সম্পাদক সুলতান সিকদার,পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ শাওন প্রমুখ।

উল্লেখ্য এএসআই জাহিদ হোসেন এর আগেও উপজেলার অবহেলিত জনপদ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সহ অনেক জনহিতকর কাজ করেছেন।