• ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বানারীপাড়ায় মশক নিধন ও পরিচ্ছনতা সপ্তাহের উদ্বোধন

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০১৯, ২১:২৭ অপরাহ্ণ
বানারীপাড়ায় মশক নিধন ও পরিচ্ছনতা সপ্তাহের উদ্বোধন

বরিশালের বানারীপাড়ায় দেশব্যাপি মশক নিধন ও পরিচ্ছনতা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অতিথিদের নিয়ে নিজ হাতে মশক নিধন ঔষধ স্প্রে ও ঝোপ-ঝাড় পরিস্কার করে মশক নিধন ও পরিচ্ছনতা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক মো. নওশের আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মজিবর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,

সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন, তথ্যসেবা কর্মকর্তা ফয়জুননেসা খানম, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ফ্যাসিলিটেটর মো. মেজবাহ্ উদ্দিন, আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ।