স্টাফ রিপোর্টার ॥
বরিশালের বানারীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শহিদুল ইসলাম খান (২৩) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে, পাশাপাশি আহত হয়েছেন শাহীন নামের অপর এক শ্রমিক।
নিহত শহিদুল ইসলাম খান বরগুনার নিমতলী গ্রামের মো. জাহাঙ্গীর খানের ছেলে। মঙ্গলবার (০৯ জুলাই) দিবাগত রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এরআগে মঙ্গলবার বিকেলে ৫টায় বানারীপাড়া উপজেলার থানা কমপ্লেক্স সংলগ্ন নির্মানাধীন ভবনে রড তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।
নিহতের খালাতো ভাই নাসির খান জানান, বরগুনার ঠিকাদার আল আমিনের প্রতিষ্ঠানের হয়ে বানারীপাড়ায় একটি মালাকানাধীন ভবন নির্মান কাজে এসেছিলো শহিদুল।
ঘটনার সময় নির্মানাধিন ভবনের ওপরে রড তোলার কাজ করছিলো। দ্বিতীয় তলায় ওঠা অবস্থায় তার সাথে রডের একটি অংশ ভবনের পাশের বৈদ্যুতিক লাইনের সাথে স্পর্শ করে। এতে শহিদুল ও শাহিন নামে দুই নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়। মৃতরে মরদেহ ময়নাতদন্তের জন্য লাশ সংরক্ষণ কক্ষে রাখা হয়েছে বলে জানিয়েছেন শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাশেদুল ইসলাম।