বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বাকেরগঞ্জে গতকাল ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাকেরগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন করা হয়েছে।
বাকেরগঞ্জ সদর রোড রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে বিকেল ৫ টায় সকল সদস্যদের উপস্থিতিতে তাদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। এতে বাকেরগঞ্জ রিপোটার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিজানুর রহমান মল্লিক (দৈনিক সন্ধ্যাবাণী) কে সভাপতি, মো. ইমরা হোসেন খান সালাম (বিডি ক্রাইম) কে সাধারণ সম্পাদক এবং জিয়াউল হক আকন (দৈনিক প্রথম সকাল) কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।