• ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বরিশাল সিটি কর্পোরেশনে বন্যা নিয়ন্ত্রন সেল গঠন

admin
প্রকাশিত জুলাই ২১, ২০১৯, ১৬:২২ অপরাহ্ণ
বরিশাল সিটি কর্পোরেশনে বন্যা নিয়ন্ত্রন সেল গঠন

অতি বৃষ্টির কারনে দেশের কয়েকটি অঞ্চলে বন্যা দেয়া দিয়েছে। এছাড়া প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তাই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য বরিশাল সিটি কর্পোরেশনের বন্যা নিয়ন্ত্রন সেল গঠন করা হয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসকে, সহকারী প্রকৌশলী (পানি) মোঃ মামুন-অর-রশিদ ও উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুত) অহিদ মুরাদকে সদস্য করে তিন সদস্যের এই সেল গঠন করা হয়।

রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু।