স্টাফ রিপোর্টার ॥
বরিশাল নগর এলঅকায় ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে এক সভা আজ মঙ্গলবার বিসিসির এ্যানেক্স ভবনের সভা কক্ষে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, দেশের অন্যান্য স্থানের তুলনায় বরিশাল নগরীর অধিবাসীরা ডেঙ্গুতে আক্রান্তের ক্ষেত্রে অনেকটা কম ঝুঁকির মধ্যে রয়েছে।
বিসিসির পরিচ্ছন্নতা কর্মীরা দিনরাত পরিশ্রম করে বরিশাল নগরীকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে।
মেয়র ৭ আগস্ট নগরীর প্রতিটি ওয়ার্ডে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়ার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরসহ অন্যান্যদের প্রতি আহবান জানান।
সভায় বিসিসির প্যানেল মেয়র গাজী নঈমূল হোসেন লিটু, প্যানেল মেয়র- ২ রফিকুল ইসলাম খোকন, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর এবং বিসিসির বিভিন্ন বিভাগীয় ও শাখা প্রধানরা অংশগ্রহণ করেন।