• ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে ৫শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

admin
প্রকাশিত আগস্ট ৪, ২০১৯, ১৩:৫৪ অপরাহ্ণ
বরিশালে ৫শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীতে ৫শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর জিয়াসড়ক মৃধা বাড়ির সামনে থেকে আটক করা হয় । আটককৃত হল মাদারিপুরের খুনের চর এলাকার মো. আজিজ সরদারের ছেলে আসাদ সরদার।

কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর জিয়াসড়ক এলাকা থেকে আসাদ নামের এক মাদক ব্যবসায়ীকে ৫শ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।

আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামল দায়ের করা হয়েছে। মাদক রিরোধী অভিযানটি পরিচালনা করেন কোতয়ালী মডেল থানার এসআই সমিরন মন্ডল এএসআই সুমন ও এএসআই বিধান।