বিডি ক্রাইম ডেস্ক ॥ বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রাম থেকে ৬ হাজার ও বরিশাল নগরীর জর্ডন রোড এলাকা থেকে ১৪ হাজার হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃত হল চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামের নান্টু বরিশাল নগরীর জর্ডন রোড এলাকা থেকে রাজন।
মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে পৃথক ভাবে তাদের আটক করে কোতয়ালি মডেল থানা পুলিশের এসআই সমিরন মন্ডল, এএসআই শরিফ, এএসআই সুমন।
সূত্র জানায়, চরমোনাই থেকে প্রথমে ৭ হাজার পিস ইয়াবাসহ নান্টুকে গ্রেপ্তার করে পুলিশ পরে তার স্বীকারোক্তীতে নগরীর জর্ডন রোড এলাকা থেকে ১৪ হাজার ইয়াবাসহ অপর একজনকে আটক করে।
কোতয়ালি পুলিশ জানিয়েছে আজ দুপুর আড়াইটার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হবে।