• ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

বরিশালে হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তিকারী মিলন আটক

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৫, ১৭:২৩ অপরাহ্ণ
বরিশালে হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তিকারী মিলন আটক

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তির অভিযোগে মিলন খান (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলার গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে আটটার দিকে স্থানীয় তৌহিদী জনতা উপজেলার বাসুদেবপাড়া গ্রামের মৃত লাল মিয়া খানের ছেলে রাজমিস্ত্রীর ঠিকাদার মিলন খানকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেন।

পরবর্তীতে মঙ্গলবার দুপুরে পুলিশের একটি ধারায় আটককৃতকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে থানা কম্পাউন্ডে বসে পুলিশের দেওয়া হ্যান্ড মাইকে আটক মিলন খান নিজের ভুল স্বীকার করে বলেন, ফিলিস্তিনের গণহত্যার একটি ভিডিও দেখে সে নিজেকে সামাল দিতে না পেরে বিশ্বনবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন।

যা তার ভুল ছিলো। এজন্য নিজের ভুল স্বীকার করে মিলন উপস্থিত তৌহিদী জনতার কাছে ক্ষমা প্রার্থনা করে তওবা করেন।