• ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে স্কুল ব্যাংকিং কনফারেন্স ও র‌্যালী অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুলাই ১৬, ২০১৯, ১১:৫৮ পূর্বাহ্ণ
বরিশালে স্কুল ব্যাংকিং কনফারেন্স ও র‌্যালী অনুষ্ঠিত

শামীম আাহমেদ ॥

বরিশালে লিড ব্যাংক পদ্ধতিতে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আর্থিক শিক্ষা ও আর্থিক সেবা কর্মসূচি পরিচালনা বিষয়ক স্কুল ব্যাংকিং কনফারেন্স ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আয়োজনে আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে র‌্যালীর উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার নির্বাহী পরিচালক মনোজ কান্তি বৈরাগী। এসময় র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বরিশাল ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার উপ মহা ব্যাবস্থাপক স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভার প্রধান অতিথি ছিলেন নির্বাহী পরিচালক মনোজ কান্তি বৈরাগী। এখানে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন- বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. হানিফ, বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার মহা ব্যবস্থাপক স্বপন কুমার দাস প্রমূখ। সভায় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকরা উপস্থিত ছিলেন।