সম্পত্তির লোভে বরিশালে মেয়ের হামলায় গুরুত্বর আহত হয়েছে মা।
মঙ্গলবার (২৩ জুলাই) ঘটনা ঘটলেও হাসপাতাল সূত্রে বিষয়টি শুক্রবার নিশ্চিত হওয়া গেছে।
হামলার শিকার মায়ের নাম নুরুন্নেছা বেগম। সে নগরীর নবগ্রাম রোড এলাকার বাসিন্দা।
হাসপাতালে অসুস্থ্য অবস্থায় তিনি অভিযোগ করে জানান, ‘এর আগেও তার সম্পত্তি দখলের জন্য মাসুদ নামে এক ব্যক্তি আমার ঘর ভাঙচুর করেছিলো। সবশেষে ওই মাসুদ আমার বড় মেয়ে সাবরিনা আক্তার পপি’র সাথে সুসম্পর্ক গড়ে তুলে আমার সম্পত্তি দখলের চেষ্টা করার পরিকল্পনা করতে থাকে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মাসুদ আমার ঘরে ঢুকে তিনটি স্ট্যাম্পে সম্পত্তি লিখে দেয়ার একটি বিষয় টাইপ করে আনে। তবে তাতে আমি স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানালে মাসুদ, আমার মেয়ে পপি এবং মেয়ে জামাই আলম আমার উপর হামলা চালায় এবং আমাকে ব্যাপক মারধর করে। এতে আমার মাথা ফেটে যায়। পরে তারা সেখান থেকে সরে গেলে স্থানীয় লোকজন আমাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে।’
এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এর আগেও নুরুন্নেছা বেগমের উপর সম্পত্তির লোভে একাধিকবার হামলা হয়।
এই বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে নুরুন্নেছা বেগমের মেয়ে সাবরিনা আক্তার পপি বলেন, আইন সকলের জন্য সমান। এখানে যদি আমি অপরাধ করে থাকি তাহলে শাস্তি পাবো। এখানকার স্থানীয়রা জানেন কি হয়েছে আসলে। আর কোনো মা মেয়ের বিরুদ্ধে অভিযোগ করতে পারে না