শামীম আহমেদ ॥ লিখতে পড়তে শিখতে চাই আনন্দময় শৈশব চাই এই স্লোগান নিয়ে বরিশাল জেলা প্রশাসনের সহযোগীতায় বরিশাল শিশু একাডেমির আয়োজনে আয়োজন করা হয়েছে ২দিন ব্যাপি শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসব।
আজ ২৯ জুলাই সোমবার সকাল ১১ টায়। নগরীর অশ্বিনী কুমার টাউন হলে আয়োজন করা হয়েছে শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসব।
অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বরিশাল উপ-পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে শিশু উৎসব মেলায় প্রধান অতিথি ছিলেন জেলা জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিশেষ শাখা (ডিএসবি), মোঃ নাইমুল হক, সহ-সভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল, মোঃ হোসেন চৌধুরী, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি, কাজল ঘোষ, সনাক বরিশাল এর সভাপতি ও নারীনেত্রী, অধ্যাপিকা শাহ সাজেদা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, পঙ্কজ রায় চৌধুরী, বরিশাল আঞ্চলিক সমন্বয়কারী ইউনিসেফ, তৌফিক আহাম্মেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিশুরা এবং অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।
শুরুতে ফিতা কেটে দুইদিন ব্যাপি শিশু আনন্দমেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক । পরে অতিথিদের অংশগ্রহণে শিশু বিষয়ক আলোচনা সভায় অতিথিরা আলোচনা করেন।
দুইদিন ব্যাপি মেলায় থাকবে শিশু সমাবেশ ও প্রদশনী উদ্বোধন, চিত্রাংকন প্রতিযোগিতা, শিশু নাট্য প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান।