• ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে র‍্যাবের অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০১৯, ১৫:৩৯ অপরাহ্ণ
বরিশালে র‍্যাবের অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক

উজিরপুর প্রতিনিধি ॥

বরিশালে উজিরপুরে র‍্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, র‍্যাব সুত্রে জানাগেছে আজ শনিবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার গুঠিয়া ইউনিয়নের চাংগুরিয়া গ্রাম থেকে হাফিজুল হাওলাদার (১৮) কে ৩০ পিচ ইয়াবা সহ আটক করা হয়।

সে ওই এলাকার হানিফ হাওলাদারের পুত্র।

এবিষয়ে র‍্যাব ৮ এর এ এস পি ইফতেখারুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই এলাকায় ইয়াবা বেচাকেনা চলছে পরে অভিযান চালিয়ে হাফিজুল কে আটক করে তার দেহ তল্লাশি করে ৩০পিচ ইয়াবা পাওয়া যায়।

আটকৃতকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব হেফাজতে নেয়া হয়েছে, যথাযথ প্রক্রিয়ায় আসামি কে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে তিনি জানিয়েছেন।