স্টাফ রিপোর্টার ॥ আজ ভয়াল ১৫ আগস্ট বাঙ্গালী জাতীর কলঙ্কময় দিন। আজ এই দিনে জাতি হারিয়েছে তার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালীকে।
বাংলাদেশটা স্বাধীন হবার পিছনে যে ব্যক্তিটির অবদান অপরিসীম, যিনি না থাকলে হয়তো বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হতো না তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ তার ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯।
দিবসটি উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর মহিলা আওয়ামীলীগের উদ্যেগে সকল শহীদদের স্বরনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আজ ১৫ আগস্ট বরিশাল নগরীর কালীবাড়ী রোডস্থ সেরনিয়াবাত ভবনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সহধর্মিনী লিপি আব্দুল্লাহ।
এসময় ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।