• ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে ব্যাটারী চালিত রিক্সা বন্ধের প্রতিবাদে সমাবেশ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০১৯, ১৩:১৭ অপরাহ্ণ
বরিশালে ব্যাটারী চালিত রিক্সা বন্ধের প্রতিবাদে সমাবেশ

অপূর্ব বাড়ৈ ॥ ব্যাটারি চালিত রিক্সা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বরিশালে মিছিল, সমাবেশ ও স্মারকলিপি পেশ করেছে ব্যাটারি চালিত রিক্সা শ্রমিক-মালিক সংগ্রাম কমিটি।

‘হয় কাজ দেও নয় রিক্সা চালিয়ে বাঁচতে দেও’ স্লোগানকে সামনে রেখে আজ সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা প্রয়োজনীয় নীতিমালা চালু করে ব্যাটারী চালিত রিক্সা চলাচলের অনুমতি দেয়ার দাবী জানায়।

পরে একটি মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।