• ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বরিশালে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

admin
প্রকাশিত আগস্ট ১, ২০১৯, ২০:৫৫ অপরাহ্ণ
বরিশালে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

শামীম আহমেদ ॥
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের উদ্যেগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার সকালে র‌্যালীটি হাসপাতাল চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চত্তরে গিয়ে শেষ হয়।

পরে হলরুমে স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা হাসপাতালের ইপিআই কর্মকর্তা মো.মিজানুর রহমান, অফিস সহকারী প্রেমানন্দ ঘরামী, স্বাস্থ্য পরিদর্শক মো.জামাল হোসেন, প্রধান অফিস সহকারী মিজানুর রহমান, কারিতাসের গৈলা ইউনিয়ন কর্মকর্তা লীলা বিশ্বাস ও প্রবীর বিশ্বাস ননী প্রমুখ।