• ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে বিভিন্ন কলেজ মশক নিধন ও পরিস্কার – পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচীর উদ্বোধন

admin
প্রকাশিত আগস্ট ৩, ২০১৯, ১৯:৪৪ অপরাহ্ণ
বরিশালে বিভিন্ন কলেজ মশক নিধন ও পরিস্কার – পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচীর উদ্বোধন

শামীম আহমেদ ॥

নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি। পরিবেশ রাথি পরিস্কার, বন্ধ রাখি মশার বিস্তার ও ডেঙ্গু মুক্ত দেশ চাই. পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই এই প্রতি পাদ্য নিয়ে বরিশাল সদর উপজেলা ও জেলার ১০ উপজেলা সহ নগরীর বিভিন্ন কলেজ- মাদ্রাসায় ওশিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।

আজ শনিবার (৩ই আগস্ট) সকাল ১১ টায় নগরীর আমতলা মোড়স্থ সরকারী শিশু পরিবার (বালিকা উত্তর) ও সরকারী শিশু পরিবার (দক্ষিণ) ক্যাম্পাসে মশক নিধন ও ঔষদ ছিটিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এসময় জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান গণমাধ্যমকে বলেন, পরিস্কার- পরিচ্ছন্নতা রাখা সহ মশক নিধন ও ডেঙ্গু থেকে রক্ষা পেতে আমরা সরকারীভাবে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছি।

তার পরেও কেহ যদি পরিস্কার- পরিচ্ছন্নতার দিকে দৃষ্টি না রাখে তাহলে তদন্ত করে প্রমানিত হয় সেসব পরিবারের বাসা-বাড়ির মালিকদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিরুদ্বে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল সমাজসেবা উপ-পরিচালক আল- মামুন জেলা প্রশাসকের সমাজসেবা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ,বরিশাল জেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন ও সমাজসেবক জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী।

অপরদিকে জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমান বেগম তোফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ ও অমৃত লাল দে মহা বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা করেন।

এছাড়া সরকারী মহিলা কলেজে পরিক্ষা থাকায় নিজ উদ্যেগে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা পরিস্কার- পরিচ্ছন্নতার অংশ হিসাবে ক্যাম্পাসে ঝাড়– দেয়া সহ ব্লিচিং পাউডার ছিটানো হয়।

এছাড়া জেলা প্রশাসনের আহবানে বরিশালের সকল সরকারী- বেসরকারী- সায়ত্বশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের সাথে একাত্ব প্রকাশ করে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করেছে।

এদিকে জেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হেসেন বলেন বরিশাল জেলার ১০ উপজেলায় মাধ্যমিক ও মাদ্রাসা সহ তাদের অধিনস্থ প্রায় ৮ শত ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে একর্মসচী চালু করা হয়েছে যা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলমান থাকবে।