• ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশালে বা‌সচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০১৯, ১৫:১৮ অপরাহ্ণ
বরিশালে বা‌সচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিডি ক্রাইম ডেস্ক ॥ ব‌রিশালের বাবুগঞ্জ উপজেলায় বা‌সচাপায় অজ্ঞাতপরিচয় মোটরসাইকেলের (৩০) এক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর (৩২) এক আরোহী।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) দিবাকর চন্দ্র দাস জানান, দুপুরে উপজেলার নতুনহাট এলাকায় একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডিক্যাল কলেজ (শেবা‌চিম) হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আবুল হাসানাত রাসেল এক আরোহীকে মৃত ঘোষণা করেন। অপরজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।‌ ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতা‌ল মর্গে রাখা হয়েছে।