শামীম আহমেদ ॥ বরিশালের আগৈলঝাড়ায় প্রেমে ব্যর্থ হয়ে এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করার চেষ্টা করেছে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের জাফর আকনের মেয়ে ও এসএসসি পরীক্ষার্থী মুন্নী আক্তার এক ছেলের সাথে দীর্ঘদিন ধরে প্রেম করে আসছিল।
প্রেমের ঘটনা মুন্নীর পরিবার জানতে পেরে তাকে পরিবার থেকে গালমন্দ করা হয়। এতে মুন্নী পরিবারের প্রতি অভিমান করে সোমবার বিকেলে নিজ বাড়িতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।
গুরুতর অবস্থায় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। মুন্নী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।