• ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে নতুন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ণ
বরিশালে নতুন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নিয়োগ

বরিশাল, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার এসব কর্মকর্তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এরমধ্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদকে খুলনায় বদলি করা হয়েছে।

এছাড়াও পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদকে রাজশাহী, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুর রহমানকে বরিশাল এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন করর্পোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মীকে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।

অপরদিকে বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেনকে বানিজ্য মন্ত্রনালয়ে বদলি করা হয়েছে। নতুন জেলা প্রশাসক হয়েছেন খায়রুল আলম সুমন।