• ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশালে ধর্ষণের চেষ্টাকালে আনসার-ভিডিপি কমান্ডার আটক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০১৯, ১২:২১ অপরাহ্ণ
বরিশালে ধর্ষণের চেষ্টাকালে আনসার-ভিডিপি কমান্ডার আটক

বিডি ক্রাইম ডেস্ক ॥বরিশালের উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে (১০) ধর্ষণের চেষ্টাকালে জল্লা ইউনিয়নের আনসার-ভিডিপি কমান্ডার আলম মোল্লাকে (৫৫) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার দুপুরে বাহেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি দোকানে এ ঘটনা ঘটে। আটক শাহ আলম মোল্লা বাহেরঘাট গ্রামের মৃত তেলাম হোসেন মোল্লার ছেলে ও জল্লা ইউনিয়নের আনসার-ভিডিপি কমান্ডার।

স্থানীয়রা জানান, বাহেরঘাট গ্রামে দিনমজুরের মেয়ে ও বাহেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রী সকালে স্কুলে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রী শ্রেণিকক্ষের বাইরে যায়। এ সময় ছাত্রীর হাতে ১০ টাকা দিয়ে আলম মোল্লা স্কুলের পাশেই শাহ আলম মোল্লার লন্ড্রির দোকানে নিয়ে যায়।

বিভিন্ন কথা বলার একপর্যায়ে দোকানের দোতলায় ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় আলম মোল্লা। এ সময় চিৎকার দেয় ছাত্রী। চিৎকার শুনে স্থানীয় জনতা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উজিরপুর মডেল থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলম মোল্লাকে আটক করে থানায় নিয়ে যায়।

উজিরপুর থানা পুলিশের ওসি শিশির কুমার পাল বলেন, শাহ আলম মোল্লাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা করেছেন।