• ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

বরিশালে ট্রাক চালক হত্যার ঘটনায় আটক-৩

admin
প্রকাশিত আগস্ট ৩, ২০১৯, ২০:৪৫ অপরাহ্ণ
বরিশালে ট্রাক চালক হত্যার ঘটনায় আটক-৩

শামীম আহমেদ ॥

বরিশালে ট্রাক টার্মিনালে পিকআপ চালক উজ্জল (২৪) কে গলাকেটে হত্যা এবং মরদেহ বালু চাপা দেয়ার ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (০৩ আগষ্ট) বিকেলে বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন এলাকার এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান।

তবে এ বিষয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়ে তিনি বিস্তারিত জানাতে রাজি হননি।

এদিকে পুলিশের এক সূত্র জানিয়েছে,শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরের কাশিপুর এলাকার নির্মানাধিন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ট্রাক টার্মিনাল এলাকায় বালুর ভেতর চাপা দেয়া অবস্থায় চালক উজ্জলের গলাকটা মরদেহ উদ্ধার করা হয়। গড়িয়ারপাড় এলাকার বাসিন্দা গোলাম মোস্তফার ছেলে ও কাভার্ড ভ্যান চালক।

এ ঘটনার পর থেকেই এ হত্যার ঘটনার রহস্য উদঘাট নামে পুলিশ। যার সূত্র ধরেই বিভিন্ন স্থানে ওই তিনজনকে আটক করা হয় এবং বেশ কিছু আলামত উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে ২ জনকে অন্য জেলা থেকে আটক করায় তাদের এখনো এয়ারপোর্ট থানায় নিয়ে আসা সম্ভব হয়নি। উল্লেখ্য উজ্জল হত্যার ঘটনায় শুক্রবার রাতেই নিহতের মা পারভিন বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।