• ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে জ্বিনের বাদশা সেজে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ, দম্পতি আটক

admin
প্রকাশিত আগস্ট ১৯, ২০১৯, ১২:৩০ অপরাহ্ণ
বরিশালে জ্বিনের বাদশা সেজে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ, দম্পতি আটক

বিডি ক্রাইম ডেস্ক ॥ জ্বিনের বাদশা সেজে প্রতারণা করে সাড়ে সাত লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে এক দম্পতিকে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১৯ আগস্ট) সকালে ডিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৮ আগস্ট) দিনগত রাতে নগরের হেমায়েত উদ্দিন সড়কের লেচু-শাহ মাজার সংলগ্ন এলাকা থেকে ওই দম্পতিকে আটক করা হয়।

আটক দম্পতি হলেন- বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চর আইচা পোলের হাট এলাকার বাসিন্দা মো. আলমগীর হাওলাদারের ছেলে মো. ইউসুফ হাওলাদার (৪৫) ও তার স্ত্রী সাহিদা বেগম (৩০)।

তাদের বাড়ি চরকাউয়া ইউনিয়নে হলেও তারা বরিশাল নগরের কসাইখানা মাদ্রাসা রোড এলাকার কলাপট্টি এলাকায় বাসা ভাড়া করে থাকতেন।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ খায়রুল আলম জানান, বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরহোগলা এলাকার মোজাম্মেল সরদারের স্ত্রী বিগত সময়ে একটি মামলা দায়ের করেন। যে মামলায় অভিযোগ করা হয়, ইউসুফ হাওলাদার ও সাহিদা বেগম জ্বিনের বাদশা সেজে প্রতারণামূলকভাবে সাড়ে সাত লাখ টাকা আত্মসাৎ করেছেন। সেই মামলার সূত্র ধরেই তাদের আটক করা হয়।