• ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে ছোলাসহ ২৮টি কলা খেয়ে আলোচনায় চা বিক্রেতা

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০১৯, ০০:১৫ পূর্বাহ্ণ
বরিশালে ছোলাসহ ২৮টি কলা খেয়ে আলোচনায় চা বিক্রেতা

এইচ আর হীরা  : বর্তমানে আমাদের সমাজের তরুণদের মাঝে একটি বিষয় খুবই বেশী দেখা যাচ্ছে আর সেইটা হলো জুয়া নামের বাজী বা লটারী। অনেক ক্ষেত্রেই দেখা যায় তাদের পরিবারের বড়রা তাদের উৎসাহিত করে থাকে।

এক্ষেত্রে অনেকে মনে করে এই বাজির মাধ্যমে তার ভাগ্য সম্পর্কে ধারনা পাওয়া যায়।কিন্তু অনেকেই হয়তো যানেনা যে তারা যা করছে সেইটা হারাম।এরকমই এক বাজির কান্ড ঘটেছে বরিশাল নগরীর নথুল্লাবাদ হুসাইনিয়া মাদ্রাসার পোলের পাশে এক চা দোকানীর সাথে।

পশ্চিম কাউনিয়া এলাকার বাসিন্দা চা দোকানী মোঃ অলি হোসেন নথুল্লাবাদ পোলার পাশে চা বিক্রি করে সংসার চালায়। প্রতিদিনের মতো আজও সে তার দোকানে চা বিক্রি করছিলো।একসময় এক চা খেতে আসা কাস্টমারের সাথে কথায় কথায় একটি বাজি ধরেছে চা দোকানী অলি হোসেন। অলি হোসেনের দোকানে থাকা কাঁঠালি কলা নিয়ে বাজি ধরে এক কাস্টমার।

পরবর্তীতে অলি হোসেনের দোকানে থাকা ২৮টি কাঁঠালি কলা ছোকলা সহ খেতে পারলে সেই কাস্টমার এক হাজার টাকা দিবে বলে অলি হোসেনের সাথে বাজি ধরে।

এরপর চা দোকানী অলি হোসেন সেই ২৮টি কলা ছোকলা সহ খেয়ে বাজিটি জিতে যায় এবং কাস্টমারের এক হাজার টাকা অলি হোসেনের পকেটে চলে যায়।