স্টাফ রিপোর্টার ॥
বরিশালে কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণ দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরীর অশ্বিনী কুমার হলে রবিন্দ্র সংগীত সম্মিলিত পরিষদ বরিশাল এ আয়োজন করেন।
সংগঠনের বরিশালের সভাপতি কাজল ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এসময় জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান, সাংস্কৃতিকজন এসএম ইকবাল, পঙ্কজ রায় চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।