• ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশালে কথিত সাংবাদিক শিরিনের ফার্মেসীতে র‌্যাবের হানা ॥ অতপর জেল

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০১৯, ০৭:০১ পূর্বাহ্ণ
বরিশালে কথিত সাংবাদিক শিরিনের ফার্মেসীতে র‌্যাবের হানা ॥ অতপর জেল

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গটিভি বরিশাল প্রতিনিধি, বরিশাল ক্রাইমের সাংবাদিকসহ একাধীক পত্রিকার সাংবাদিক পরিচয়ে নানা অপকর্মে জরিয়ে পরা সাংবাদিক শিরিন খানমের ফার্মেসীতে অভিযান চালিয়েছে র‌্যাবের একটি টিম।

এসময় শিরিন খানমের ফার্মেসী থেকে নকল ঔষধ জব্দ করে র‌্যাব।

আজ ৯ সেপ্টেম্বর সোমবার রাত সোয়া ১০ টার দিকে এঘটনা ঘটে বলে র‌্যাবের একটি সূত্র নিশ্চিত করেছে। ঘটনার পরে শিরিন ফার্মেসীতে আসে মোবাইল কোর্টের ম্যাজিষ্ট্রেটরা।

পরে নকল ঔষধ সরবারহ ও মজুদ করে বিক্রির দায়ে শিরিন খানম ও সরবারহকারীকে ৭ দিনের জেল দিয়েছে মোবাইল কোর্ট।