• ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে ইউপি চেয়ারম্যানের পিপিই বিতরণ

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২২, ২০২০, ১৬:৪৬ অপরাহ্ণ
বরিশালে ইউপি চেয়ারম্যানের পিপিই বিতরণ

শামীম আহমেদ ॥ করোনা আতংকের মধ্যেও সেবামূলক কাজের সাথে জড়িত জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, পল্লী চিকিৎসক ও মাঠপর্যায়ে কর্মরত পেশাজীবি সাংবাদিকদের মাঝে করোনা সংক্রমন রোধে পিপিই বিতরণ করা হয়েছে।

 

বুধবার সকালে মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে অর্ধশতাধিক পিপিই বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষকলীগ নেতা রেজাউল করিম হারুন বয়াতী, ইউপি সদস্য হাসান আল মামুন, শাহাদাত হাওলাদার, ছাত্রলীগ নেতা আল আমিন আকন, রাশেদুল ইসলাম সঙ্গীত প্রমুখ।