• ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে আন্তর্জাতিক স্পাইনাল কর্ড ইনজুরি দিবস অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০১৯, ২০:০৭ অপরাহ্ণ
বরিশালে আন্তর্জাতিক স্পাইনাল কর্ড ইনজুরি দিবস অনুষ্ঠিত

বরিশালে কাশীপুর চৌমাথা সিআরপি বরিশাল সেন্টারের সভাকক্ষে, সিআরপি বরিশাল এর আয়োজনে আন্তর্জাতিক স্পাইনাল কর্ড ইনজুরি দিবস ২০১৯ অনুষ্ঠিত হয়।

আজ ৫ সেপ্টেম্বর বিকাল ৫ টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক সিআরপি বরিশাল, ডাঃ রুবিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় প্রধান (সার্জারি) শের-ই-বাংলা মেডিকেল কলেজ বরিশাল, অধ্যাপক ডঃ মোঃ জহুরুল হক, মেডিকেল অফিসার সিআরপি বরিশাল, অভিষেক বড়ালসহ সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগীর উপস্থিত ছিলেন।

দিবসের তাৎপর্য তুলে ধরে অতিথিরা আলোচনা করেন পরে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে উপকরণ বিতরণ করেন। এর আগে জেলা প্রশাসক প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।