স্টাফ রিপোর্টার ॥
আজ ২ আগস্ট বেলা১১ টায়। এ কে স্কুল অডিটোরিয়ামে থিংকিং চেইঞ্জ বাংলাদেশ (TCBD) এর আয়োজনে।মাসব্যাপী প্রথম বার ইনফরমেটিভ অলিম্পিয়াড প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর বরিশাল প্রতিনিধি, দিপু হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি এ কে স্কুল, এ্যাড. গোলাম মাসুদ বাবুল, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, দৈনিক ভোরের আলোর সম্পাদক সাইফুর রহমান মিরন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপসহ বিভিন্ন অতিথি বৃন্দরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক শিক্ষার্থী ও সংগঠনের সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক ইনফরমেটিভ অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করেন।