• ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ’র শোক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০১৯, ০০:৩৬ পূর্বাহ্ণ
বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ’র শোক

স্টাফ রিপোর্টার ॥ শুক্রবার দুপুর আড়াইটায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ নেতা ও নগরীর ১৩ নং ওয়ার্ডের নুরিয়া স্কুল সংলগ্ন ডেংগু সড়কের বাসিন্দা আবদুল বাসেদ মিয়ার ছেলে মুরাদুল ইসলাম সাঈদ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না….রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৫ বছর। তিনি পিতা-মাতা, এক ভাই, দুই বোন ও স্ত্রী, ২ মেয়ে এবং এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। তিনি এক শোক বার্তায় বলেন, খুব অল্প বয়সে স্থানীয় ভাবে একজন সমাজ সেবক হিসেবে বেশ পরিচিতি লাভ করেছিলো সাঈদ। সাঈদ ছিলো আদর্শ মুজিব সৈনিক।

শোক বার্তায় সাবেক সংসদ সদস্য তার বিদায়ী আত্মার শান্তি কামনা করেন। শনিবার সকাল ৯ টায় নগরীর নুরিয়া স্কুল মাঠে সাঈদের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর সদর উপজেলার চরকাউয়া এলাকায় তার পরিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

জানাগেছে, শুক্রবার দুপুর ২ টার দিকে সাঈদ তার বাসভবনে থাকাকালীন সময় হৃদ রোগে আক্রান্ত হয়। পরে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।