• ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে সেই মাদক ব্যবসায়ী পুলিশের খাচায়

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০১৯, ০০:৪০ পূর্বাহ্ণ
বরিশালে সেই মাদক ব্যবসায়ী পুলিশের খাচায়

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন থেকে ২ মাদক সম্রাটকে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ। গত ১৫ আগস্ট বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে আটক করে ডিবি পুলিশের এসআই দেলোয়ার।

সূত্রে জানা গেছে আল আমিনসহ বড় একটি গ‌্যাং প্রকাশ্যে বরিশাল নগরীর পরেশ সাগর এলাকায় বসে মাদক বিক্রি করে। এদের বিরুদ্ধে স্থানীয়রা অনেক বার পুলিশকে তথ্য দিলেও অদৃশ্য ক্ষমতার কারনে পার পেয়ে যায়।

অবশেষে গত ১৫ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এসআই দেলোয়ার হোসেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪পিচ ইয়াবা ট্যাবলেট চিবিয়ে খেয়ে ফেলে। পরে তাকে ডিবি পুলিশের কার্যালয় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বেশ কিছু তথ্য দেয় আল আমিন।

পরে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আল আমিনের দেয়া তথ্যের ভিত্তিতে ১০ পিচ ইয়াবা সহ শাওন নামের আরো একজনকে আটক করে।

এদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি) এসআই দেলোয়ার হোসেন।