• ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশালের বিভিন্ন গরুর হাট পরিদর্শনে ডিআইজি শফিকুল ইসলাম

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০১৯, ২০:১৫ অপরাহ্ণ
বরিশালের বিভিন্ন গরুর হাট পরিদর্শনে ডিআইজি শফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরুর হাটে শান্তি শৃঙ্খলা ও গরু ব্যবসায়ীদের সাথে কথা বলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম পিপিএম বার ।

আজ বরিশালের পটুয়াখালী ও ঝালকাঠী জেলায় বিভিন্ন গরুর হাট পরিদর্শন করেন। এসময় তিনি ইজারাদার ও বিক্রেতাসহ সকলকে দায়িত্বশীল আচরণের আহবান জানান।

তিনি এ সময় বর্তমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত সকলের মাঝে লিফলেট বিতরণ করেন। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী এবং ঝালকাঠি জেলার পুলিশ সুপার।