• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এসআই গোফরানের মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষনা

admin
প্রকাশিত জুলাই ১১, ২০১৯, ২০:০৩ অপরাহ্ণ
এসআই গোফরানের মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষনা

স্টাফ রিপোর্টার ॥

বরিশাল সদর উপজেলার মেট্টোপলিটন এলাকার বন্দর থানার এসআই গোফরান শিকদার মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষনা করলেন।

জানা গেছে, বন্দর থানার এসআই গোফরান শিকদার মাদকের আতংক হিসাবে রয়েছে ব্যাপক পরিচিতি।

গত কয়েক মাসে একাধিক মামলাও দিয়েছেন তিনি। তিনি বন্দর থানার একটি সিভিল টিম নিয়ে মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। কোন কোন সময় বিপদের সম্মুখিন হলেও পিছ পা দেয়নি এই চৌকোস উপ-পুলিশ পরির্দশক(এসআই) গোফরান শিকদার। বন্দর থানা এলাকার বিভিন্ন স্থানের মাদক সেবি বা মাদক ব্যবসায়ী এসআই গোফরান শিকদারের নাম শুনলেই এলাকা ছাড়ার মত ঘটনা ঘটে।

আর এসব কাজে নিরালস ভাবে সহযোগী করে আসছেন বন্দর থানার এসআই মামুন ও এএসআই শওকত হোসেন এবং কনেষ্টবল জুলফিকার হোসেন। সর্বশেষ আজ বৃহস্পতিবার ১১ জুলাই বরিশাল সদর উপজেলার বন্দর থানার আওতাধীন চাঁদপুরা ইউনিয়নের মৌলভীর হাট এলাকা থেকে ৩ মাদক ব্যবসায়ী ও সেবি আটক করেছেন বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। এবিষয়ে এসআই গোফরান শিকদার বলেন, বর্তমান কমিশনার স্যার মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স এবং আমাদের উর্ধতন কর্মকর্তারাও মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স তাই আমি আমার জীবন বাজি রেখে মাদক বিরোধী অভিযার পরিচালনা করি।

এসময় তিনি আরো বলেন, মাদক আর অস্ত্রের সাথে কোন আপোষ নেই। কোন প্রকার মাদক ব্যবসায়ী এবং মাদক সেবিকে বন্দর থানা এলাকায় বাস করতে দেয়া হবে না। এবিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা হায়দার বলেন, মাদক সেবি এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান ছিলো এবং আছে এজন্যই আমরা আজকে বেশ কয়েকজনকে আটক করেছি। তবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।