• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

ববি ছাত্রলীগের পরিস্কার – পরিচ্ছন্নতা অভিযান

admin
প্রকাশিত আগস্ট ১, ২০১৯, ২২:৩৭ অপরাহ্ণ
ববি ছাত্রলীগের পরিস্কার – পরিচ্ছন্নতা অভিযান

শফিক মুন্সি, বিশেষ প্রতিনিধি ॥

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের উদ্দ্যোগে ক্যাম্পাসে পরিচ্ছন্ন কর্মসূচি পালিত হয়েছে। ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলা ও শিক্ষাঙ্গনকে পরিচ্ছন্ন রাখতে এই উদ্যোগ হাতে নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ।

সংগঠনটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) বিকাল ৪ টায় বঙ্গবন্ধু হলের সামনে থেকে ‘আমি করি, আপনি করুন, আমরা সবাই করি’ এ স্লোগানে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ড. একে এম মাহবুব হাসান এই কর্মসূচির উদ্বোধন করেন । এ সময় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন, প্রক্টর ড. সুব্রত কুমার দাস, বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, ছাত্র লীগের নেতা কর্মী ও কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা আহমেদ সিফাত বলেন, আমরা সবসময়ই ছাত্র বান্ধব কাজ করতে চাই। তারই অংশ হিসেবে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় ক্যাম্পাসের পরিচ্ছন্নতায় অংশ নিয়েছি । ময়লা-আবর্জনা পরিষ্কার করছি ।