• ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বঙ্গবন্ধু ১৯৭০ সালের নির্বাচনের প্রচারণায় বেতাগীতে একদিন

admin
প্রকাশিত আগস্ট ৩০, ২০১৯, ১৭:০২ অপরাহ্ণ
বঙ্গবন্ধু ১৯৭০ সালের নির্বাচনের প্রচারণায় বেতাগীতে একদিন

স্বপন কুমার ঢালী, বেতাগী ॥ ইয়াহিয়া খানের সামরিক শাসনামলে পাকিস্তানের সাধারণ নির্বাচনের প্রচারনায় ১৯৭০ সালের মে কোন একদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপকূলীয় জেলা বরগুনার বেতাগীতে নির্বাচনীয় প্রচারনায় এসেছিল। বেতাগী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনীয় জনসভায় কোথায় ফাঁকা ছিল না। তিনি ছিলেন ‘মহামানব’ । তাহার মতো আর কোন নেতা বাংলাদেশে আসবে না।

বঙ্গবন্ধু’র স্মৃতিচারণ করতে গিয়ে অত্যন্ত অশ্রুসিক্ত নয়নের আবেগ আল্পুত হয়ে এ কথাগুলো বলছিল ৮৩ বছর বেতাগীর সাংবাদিক প্রতিনিধি স্বপন কুমার ঢালী’র বয়স্ক বাবা পুলিন বিহারী ঢালী।

তিনি আরো বলেন, ‘ বঙ্গবন্ধু যখন বেতাগীতে আসবে এ কথা গ্রাম গঞ্জের মানুষ শোনা মাত্র সকাল থেকে জনসভা মাঠে ভিড় করে। বিভিন্ন ভবনের ছাদে ও গাছে ওঠে মানুষ তাকে এক পলক দেখার জন্য ভিড় করে।
তিনি ওই একই সময় বেতাগী, পাথরঘাটা, ঝালকাঠী, বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুরে ৫ দিন অবস্থান করেছিল। এক সপ্তাহ আগে থেকেই প্রচারনা ছিল বঙ্গবন্ধু বেতাগীতে আসবে। লোকের ভিড়ে অনেক কষ্ট করে সভামঞ্চে গিয়ে নেতার সাথে হ্যান্ডশেক করলাম। তখন যেন আত্মার শান্তি পেলাম। আমার জীবনাটা তখন ধন্য মনে করেছিলাম। বঙ্গবন্ধু’র যখন বক্তৃতা দেওয়া শুরু করল তখন কোথাও কোন শব্দ ছিল না । সকলে নিরবে তাঁর কথাগুলো শুনেছিল।’