অনলাইন ডেস্ক : যুবলীগের এক কর্মীকে প্রকাশ্যে নির্যাতনের অভিযোগ উঠেছে। রবিবার বিকালে চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন বিশ্বকলোনী এন ব্লকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ওই যুবকের নাম মো. মহসিন (২৬)। তিনি বিশ্বকলোনী এম ব্লকের বাসিন্দা এবং যুবলীগের কর্মী বলে জানা গেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গলির ভেতর দাঁড়িয়ে থাকা মহসিনকে অতর্কিতভাবে দুই দিক থেকে এসে মারধর শুরু করে ১২-১৫ যুবক। মহসিন তাদের কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি পেটাতে থাকে।
গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা জেলা শহরের কলেজ রোডে রিফাতকে স্ত্রীর সামনেই রামদা দিয়ে কোপায় সন্ত্রাসীরা। আর তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি স্বামীকে বাঁচানোর জন্য হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করেন। কিন্তু তাদের কোনোভাবেই থামাতে পারেননি তিনি। সন্ত্রাসীরা রিফাতকে কুপিয়ে চলে যাওয়ার পর তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।