• ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পিরোজপুরে বিএনপির আহ্বায়কসহ ৬ জন কারাগারে

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ১৮:২৯ অপরাহ্ণ
পিরোজপুরে বিএনপির আহ্বায়কসহ ৬ জন কারাগারে

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পিরোজপুরে বিএনপি-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনার ছাত্রলীগের দেওয়া মামলায় বিএনপির আহ্বায়কসহ ৬ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহা. মহিদুজ্জামান এ আদেশ প্রদান করেন। কারাগারে প্রেরণকারীরা হলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদর উপজেলা বিএনপির সভাপতি নাসির মল্লিক, জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রিয়াজ শিকদার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার।

বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট রফিকুল ইসলাম জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা ছাত্রলীগ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলনকে স্বাগত জানিয়ে ২৬ ডিসেম্বর বেলা ১১টার দিকে মিছিল বের করে। একই সময় জেলা বিএনপির নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা গণমিছিল নিয়ে বের হয়। ২টি মিছিল জেলা কালেক্টরেট স্কুলের মূল গেটে পৌঁছালে ছাত্রলীগ নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের নির্দেশে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন রানাসহ সকল আসামিরা বোমা হামলা করে। পরে বিএনপি-ছাত্রলীগের মধ্যে শহরের পোস্ট অফিস সড়কে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেই মামলায় আজ বিএনপির নেতাকর্মীরা হাজিরা দিয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছে আদালত।