• ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পিরোজপুরে পাবলিক সার্ভিস দিবস পালিত

admin
প্রকাশিত জুলাই ২৩, ২০১৯, ১৮:৩২ অপরাহ্ণ
পিরোজপুরে পাবলিক সার্ভিস দিবস পালিত

পিরোজপুরে সকালে এ উপলক্ষে জেলা সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।

পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা ছিদ্দিকীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. ফাারুক আলম, কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক আবু হেনা মোঃ জাফর, সাংবাদিক মাহমুদ হোসেন শুকুর, মুনিরুজ্জামান নাসিম ও এসএম পারভেজসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।